
রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি ১৪৫ গ্রাম হেরোইনসহ মোঃ মামুন মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।
গতকাল সোমবার(২৪ অক্টোবর) রাতে উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের অভয়া কামারপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মামুন মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাজার কলোনী পাড়ার মোঃ টুনু মিয়ার ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃতে র্যাবের একটি দল গতকাল সোমবার রাত ৮টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের অভয়া কামারপাড়া এলাকায় কছিমুদ্দিন এন্টার প্রাইজ (রাইচ মিল) এর সামনে অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.