রাজশাহীতে বিআরটিএ অফিসের সামনে থেকে একটি বিদেশি ও একটি দেশি পিস্তলসহ রুবেল সরকার (২৩) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি দল।তার পিতার নাম বাবুল সরকার।
বুধবার (২৬ মে) দিবাগত রাত ১০ টায় নগরীর শাহমখদুম থানাধীন বিআরটিএ অফিসের মেইন গেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে।
রাতেই র্যাব-৫ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ মে রাত ১০টায় নগরীর শাহমখদুম থানাধীন বিআরটিএ অফিসের মেইন গেট সংলগ্ন এলাকায় অপারেশন পরিচালনা করে।
রুবেল সরকার (২৩) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৫। গ্রেফতারকৃত রুবেলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন এবং দুইটি এ্যামোনেশন উদ্ধার করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.