ঠাকুরগাঁওয়ের রাণীংকৈলে ৭৬ (ছিয়াত্তর) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট’সহ দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রাণীশংকৈল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া রাণীশংকৈল থানাধীন পৌরসভার ১নং ওয়ার্ড এর অন্তর্গত রাজবাড়ী সংলগ্ন ফিরোজ মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী মিষ্ঠুন (২৮) পিতা-মোঃ এন্তাজ সাং-দোশিয়া (রাজবাড়ী) থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও, কে ২২(বাইশ)পিচ ও শাহ জামাল (৩০) পিতা-মৃত ইউনুস আলী,সাং-পশ্চিম ভান্ডারা, থানা-রাণীশংকৈল,জেলা- ঠাকুরগাঁও,কে ৫৪(চুয়ান্ন)পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
তাহাদের বিরুদ্ধে রাণীশংকৈল থানার মামলা নং-১১ তারিখ-২৫/০১/২০২২খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০(ক) রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হইয়াছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.