সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, মোঃ শাহিন আলম, র্যাব-১২ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঠাকুরগাঁও হতে ঢাকা অভিমুখে মোটর সাইকেলের মাধ্যমে একটি মাদকের চালান ঢাকায় যাচ্ছে।
এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন বগুড়া টু ঢাকা মহাসড়কে ভূইয়াগাতি বাজারে খান এন্টার প্রাইজ (প্রোঃ আঃ হাই খান) এর দোকানের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ মাদক বিরোধী চেকপোষ্ট স্থাপন করে। ১৩ নভেম্বর ২০২১ ইং তারিখ ১৫৩০ ঘটিকায় পরিচালিত চেকপোস্টে ০১ জন মাদক ব্যবসায়ী অবশেষে র্যাবের হাতে আটক হয়।
মাদক ব্যবসায়ী মোঃ আবু সাঈদ (৩৯), পিতা-মোঃ জহির উদ্দীন, সাং-মহলবাড়ি, থানা-রানীশংকল, জেলা-ঠাকুরগাঁও‘কে মোট ৩২ বোতল ফেন্সিডিল, ০১ টি মোটরসাইকেল, এবং মোবাইলসহ গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
এই বিষয়ে র্যাব-১২ স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোঃ সোহরাব হোসেন জানান র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.