মনির খান, স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়া উপজেলার বাকা গ্রামের বিএনপি পরিচয় দানকারী সন্ত্রাসী আকতার মোল্যা ও তার ৪ সহযোগী আটক।
'গতকাল রবিবার ১৭ অক্টোবর ভোর ৩.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের একটি চৌকশ টিম অফিসার ইন চার্জ শেখ আবু হেনা মিলন এর নেতৃত্ব অভিযান চালিয়ে শারোল গ্রাম থেকে তাদেরকে আটক করে।''
আটকৃতরা হলেন বাকা গ্রামের নবীর হোসেন মোল্যার ছেলে আকতার মোল্যা (৫৬), জামাল মোল্যা (৪০), আকতার মোল্যার ছেলে মোহন মোল্যা ( ৩৫) শাহজাহান মোল্যার ছেলে শরিফুল মোল্যা ও জামাল মোল্যার ছেলে হাসনাত মোল্যা
গত ১৬ অক্টোবর রাত ৮টার সময় বাকা গ্রামের লোহাগড়া উপজেলার আওয়ামীলীগ নেতা মেম্বার জিরু কাজি নিজ গ্রামে শান্তি স্হাপনের লক্ষ্যে লোকজন নিয়ে মিটিং করছিলেন।
ইতিমধ্যে আকতার মোল্যার সাথে কথা কাটাকাটি হলে সে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা করে ৫ জনকে কুপিয়ে গুরুতর আহত করে দ্রুত এলাকা ত্যাগ করে। আহতরা বর্তমানে ঢাকা পংগু হাসপাতাল, ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এই ঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা স্বীকার করেন এবং হামলায় জড়িতদের আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন। মামলা রুজু হলে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.