প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২২, ১০:০২ পি.এম
শার্শায় ৮২ লাখ টাকার সোনার বারসহ পাচারকারী আটক

বেনাপোল বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার আকবর আলী জানান,আজ (১৩ জানুয়ারি )
সন্ধ্যায় ১০ পিস সোনার বারসহ পাচারকারীকে আটক করা হয়।
বিজিবি আরোও জানায়, গোপন সংবাদে জানতে পারি সোনা পাচারকারী চক্রের এক সদস্য যশোর থেকে সোনার একটি চালান নিয়ে বেনাপোল সীমান্তে দিয়ে ভারতে পাচারের জন্য মোটরসাইকেল যোগে শার্শার শ্যামলাগাছি এলাকা দিয়ে বেনাপোল যাচ্ছে। এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে প্যান্টের ভিতর কৌশলে লুকানো ১০টি সোনার বার পাওয়া যায়।যার সিজার মূল্য প্রায় ৮২ লাখ টাকা।
সোনারবার সহ আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.