জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর (দয়ালপুর) গ্রামে এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্রের গুলি, দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয় বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে। 

তথ্য সূত্রে, আটক ব্যক্তির নাম নাঈম। তিনি আওনা ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে ছাত্রদলের সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। অভিযানের সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্রের গুলি, দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে

এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে জানান, এলাকায় আরও অনেকের কাছে অবৈধ অস্ত্র থাকতে পারে।

উল্লেখ্য, এর আগে একই ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে ‘আপেল’ নামে আরেক ছাত্রদল নেতার বাড়িতে গভীর রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়। তবে তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

আটক নাঈমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।