প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২১, ১২:৫৯ পি.এম
সাতক্ষীরার মাদক ব্যবসায়ী নড়াইল ডিবি পুলিশের হাতে গ্রেফতার

মোঃ এনামুল হক ,লোহাগড়া স্টাফ রিপোর্টার:আজ ১৯ ই আগষ্ট সকাল ৯ ঘটিকার সময় সাতক্ষীরা মাদক ব্যবসায়ী ২০ বোতল ফেনসিডিলসহ ১ জন গ্রেফতার করেছে নড়াইলের ডিবি পুলিশ।
নড়াইল ডিবি পুলিশের নিকট গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদক ফেনসিডিল নিয়ে নড়াইল জেলা হয়ে ঢাকা যাবে এমন সময় গোপন সংবাদে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস টীম এস আই(নিঃ) দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় ফোর্স এএসআই(নিঃ)আলী হোসেন, এএস আই(নিঃ)মোঃ আলম হোসেন,কনষ্টবল মোঃমিন্টু নন্দী, কনষ্টবল সরোয়ার, কনষ্টবল মোঃশিবলী মাহমুদ,কনষ্টবল মোঃশরিফ ও কনষ্টবল সুব্রত বিশ্বাস সহ নড়াইল হাতির বাগান বাসস্ট্যান্ডে ওতপেতে বসে থাকে সকাল ৯ টার সময় যশোর কালনা গামী বাস এসে নড়াইল হাতির বাগান বাসষ্ট্যান্ডে থামলে মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ হোসেন(৩০)পিতা,ইয়াকুব আলী গ্রাম-পাথরঘাটা,থানা ও জেলা সাতক্ষীরা।
বাস থেকে নামার পর তার গতিবিধি সন্দেহজনক হলে তার ঘাড়ে থাকা ব্যাগ তল্লাশি করিয়া ব্যাগের ভিতরে অভিনব কায়দায় কাপড় ও কাগজ দিয়ে লুকানো ২০ বোতল ফেনসিডিল রক্ষিত অবস্থায় আছে তাৎক্ষণিক জনগনের সামনে ওই ব্যাগের ভিতর থাকা ফেনসিডিল উপস্থিত সকলকে দেখিয়ে উদ্ধারপূ্র্বক আসামীকে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.