প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৫:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২১, ৬:১৭ পি.এম
সিরাজগঞ্জে র্যারের অভিযানে দেশীয় চোলাই মদ ও ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী আটক

এস,এম রাকিব স্টাফ রিপোর্টারঃ- র্যার-১২'র অভিযানে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেশীয় চোলাই মদ ও ইয়াবাসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত (২আগস্ট) সোমবার রাত ১১:৩৫ ঘটিকার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন বেতবাড়ী গ্রামস্থ জনৈক মোঃ আাশরাফুল ইসলাম(৩২),পিতা- মোঃ রবি সরকার এর মুরগির ফার্মের সামনে পায়ে চলা কাচা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩ লিটার দেশীয় চোলাই মদ এবং ৩০ পিচ ইয়াবাসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ১,৭০০/- টাকা এবং ০২ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ ইব্রাহিম প্রমাণিক(২৫), পিতা-মোঃ কালাম প্রমাণিক, সাং-চরসাদ বাড়ি,২। মোঃ ইমন সরকার(২২),পিতা- মৃত কামাল সরদার, সাং-বেতোবাড়ি,উভয় থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১০(ক) এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ৩২(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২'র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন,তিনি আরও বলেন এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর। র্যাব-১২ কে তথ্য দিন - মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.