আবুল হাশেম রাজশাহী : রাজশাহীর বাঘায় এমদাদুল হক(৫৫) নামের ১২ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। আসামী এমদাদুল হক উপজেলার ছাতারী গ্রামর আয়েন উদ্দিন এর ছেলে।
বাঘা থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে এসআই মোকাররম হোসেন, এএসআই সেলিম রেজা এবং সঙ্গীয় ফোর্স নিয়ে রাজশাহীর বোয়ালীয়া থানার মটপুকুর এলাকার আসামীর বোনের বাড়ি থেকে রবিবার দিবাগত রাত্রি আনুমানিক ৩ টার সময় তাকে গ্রেফতার করে বাঘা থানায় নিয়ে আসে। থানা সুত্রে জানা যায়, বাঘা উপজেলার বিভিন্ন লোক বাদী হয়ে ১২ টি মামলা দায়ের করে। বিজ্ঞ আদালতের ৫টির ওয়ারেন্ট রয়েছে এবং ৭ টি মামলার সাজাপ্রাপ্ত প্রদান করেছেন। দায়রা মামলা ১৩৪৪/১৬ এই মামলায় এক বছর বিনাশ্রম কারাদন্ড ও আট লক্ষ টাকা জরিমানা । মামলা ৬০৪/১৬ এই মামলায় এক বছর কারাদণ্ড। মামলা ১৩০৬/১৭এই মামলায় তিন মাস বিনাশ্রম কারাদন্ড ও দুই লক্ষ টাকা জরিমানা।
মামলা ১০৩২/১৭এই মামলায় দুই মাস বিনাশ্রম কারাদন্ড ও নয় লক্ষ টাকা জরিমানা। মামলা ১০০৯/১৬এই মামলায় এক বছর বিনাশ্রম কারাদন্ড ও ষোল লক্ষ টাকা জরিমানা । মামলা ৬২৫/১৬ এই মামলায় এক বছর বিনাশ্রম কারাদন্ড ও আট লক্ষ টাকা জরিমানা ।মামলা ১৩০০/১৭ এই মামলায় তিন মাস কারাদন্ড ও দুই লক্ষ বিশ হাজার টাকা জরিমানা। এছাড়াও তিনি আরো পৃথক পৃথক পাঁচ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ।
উপরের উল্লেখিত সাতটি মামলার মোট চার বছর আট মাস কারাদণ্ড ও (৪৫,২০,০০০) পঁয়তাল্লিশ লক্ষ বিশ হাজার টাকা জরিমানা । বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ১২ মামলার ওয়ারেন্ট ভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে সোমবার সকালে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.