ঝিনাইদহের শৈলকুপা থানার ২০০১ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ২৩ বছর যাবৎ পলাতক আসামি মোঃ আলতাফ @ টুকু আলী শেখ (৭০)’কে রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
রাজধানীর ডেমরা থানাধীন এলাকা থেকে ঝিনাইদহের শৈলকুপা থানার ২০০১ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ২৩ বছর যাবৎ পলাতক আসামি মোঃ আলতাফ @ টুকু আলী শেখ (৭০), পিতা-দেলবার @ দেলোয়ার শেখ, সাং-দলিলপুর, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহ’কে ১০/০৬/২০২৩ তারিখ রাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আলতাফের বিরুদ্ধে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় ০৭/০৯/২০০১ তারিখের একটি হত্যা মামলা রয়েছে। উক্ত মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০২৩ সালের মে মাসে ধৃত আলতাফকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। মামলাটি রুজু হওয়ার পর থেকেই ধৃত আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.