প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ৯:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২১, ১২:৩৩ পি.এম
৩০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান উদ্ধার

র্যাবের অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে ৩০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান উদ্ধার হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টায় র্যাব-৯ সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ নাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে তার নেতৃত্বে র্যাব সদস্যরা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রানীকোর্ট এলাকায় অভিযান চালান। এ অভিযানে (ঢাকা মেট্টো-উ-১১-২১৩৪) নং কাভার্ড ভ্যান গাড়ী আটক করে তল্লাশি চালালে একটি বস্তায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পাওয়ায় কাভার্ড ভ্যানটিও জব্দ করে অজ্ঞাতদের আসামি করে চুনারুঘাট থানায় মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.