গাজীপুরে ৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, রংপুরের কোতোয়ালি থানার মধ্য বকশি এলাকার আমির হোসেন ওরফে আরিফুল ইসলাম (২৫) ও গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন হারিসপুর এলাকার অনিকুল ইসলাম (১৯)।
এদের মধ্যে আমির হোসেন ওই পিকআপের চালক।মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান জানান, মঙ্গলবার দুপুরে ভোগড়া বাইপাস থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.