প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৬, ১২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২২, ১০:১২ এ.এম
মোংলায় গাঁজাসহ আটক-১

শেখ রাসেল,মোংলা প্রতিনিধি: মোংলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে দিগরাজ এলাকা থেকে গাঁজাসহ ইমন নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। আটককৃত ইমন (২৫) পৌর শহরের দিগরাজ এলাকার মোঃ আয়নাল এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় মোংলা থানার এসআই জসিম, এসআই হাবিব ও এ এসআই রশিদুল দিগরাজ এলাকা থেকে গাঁজাসহ ইমনকে আটক করে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন দিগরাজ এলাকা থেক গাঁজাসহ ইমন নামে এক ব্যাক্তিকে আটক করে। আটককৃত ইমনের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আগামীকাল সকালে আদালতে প্রেরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.