মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৩টি দোকানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ এপ্রিল) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার ২নং সোহাগী ইউনিয়নে তিনটি দোকানে মূল্য তালিকা না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার কারণে এসব জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিনের নেতৃত্বে এবং ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেট স্যানেটারী ইন্সপেক্টর বেদেনা আক্তারের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতে নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনগণের সার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.