প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১০:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৩, ৭:১৬ পি.এম
মধুখালীতে ৫৫ কেজি জাটকা জব্দ

হৃদয় শীল,মধুখালীঃ সোমবার ফরিদপুরের মধুখালী উপজেলার মেছড়দিয়া মোড় বাজার ও কামারখালী বাজারে অভিযান চালিয়ে ৫৫ কেজি জাটকা জব্দ করে মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
জাটকা রক্ষা অভিযান-২০২৩ উপলক্ষে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। জব্দকৃত পাঁচকেজি জাটকা ইলিশ গোন্দারদিয়া মাদ্রাসা ও এতিমখানা ও আরও ৬টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান, ইলিশ রক্ষার্থে ও ইলিশের সরবরাহ বাড়াতে সরকারী আইন অনুযায়ী জাটাক রক্ষা অভিযান চালানো হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.