প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৭:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২২, ৫:২৪ পি.এম
কুয়াকাটা ভারতীয় ১৬ জেলেসহ একটি মাছধরা ট্রলার আটক

মোঃ মেহেদী হাসান,পটুয়াখালী: বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ভারতীয় ১৬ জেলেসহ ১টি মাছধরা ট্রলার আটক করেছে নৌ-বাহিনী।
মঙ্গলবার রাত বারোটায় পটুয়াখালীর পায়রা বন্দরের ফেয়ার বয়া হতে ৩৫ নটিক্যাল মাইল দক্ষিন অংশের গভীর সমুদ্র থেকে তাদের আটক করা হয়। পরে আজ সন্ধ্যায় তাদের ট্রলারসহ পায়রা বন্দর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত জেলেদের বাড়ি ভারতের দক্ষিন চব্বিশ পরগনা ও পশ্চিম বঙ্গ প্রদেশে। মংলা জোনের বানৌজা গোমতী জাহাজের অধিনায়ক কমান্ডার আরিফ হোসেন জানান, গতকাল রাতে তাদের জাহাজ নিয়ে গভীর সমুদ্রে টহল দিচ্ছিলো। এসময় বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশ করে মাছ শিকার করায় ওই ট্রলারসহ তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। এঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.