র্যাব-৩ এর অভিযানে ঢাকা জেলার সাভার এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রিপন মোল্লা গ্রেফতার।
১। ঢাকা জেলার সাভার থানাধীন ইমান্দিপুর এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১। মোঃ রিপন মোল্লা (৩০), পিতা-মোঃ সেন্টু মোল্লা, সাং-আবর্জি বাহেরচর, থানা-বাবুগঞ্জ, জেলা-বরিশালকে ০৮/১২/২০২২ তারিখ মধ্যরাত ১২০৫ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
২। অধিনায়ক জানান, ধৃত আসামী ঢাকা মহানগরীর পল্লবী থানার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী। বিজ্ঞ আদালত কর্তৃক উক্ত মামলার রায় ঘোষনার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.