কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হোসাইন (৩৩) কে ৩৮২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৩।
১। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক ব্যাবসায়ী মোঃ আলমগীর হোসেন (৩৩), পিতা-মোঃ ইব্রাহিম, সাং-গুচ্ছগ্রাম, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৫/০২/২০২৩ তারিখ ১৭৩০ ঘটিকায় ৩৮২২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিকআপসহ গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
২। অধিনায়ক জানান, ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মিনি পিকআপ গাড়িটি ব্যবহার করে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে নিজ হেফাজতে রেখে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.