রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২১ জনকে আটক করা হয়েছে।
গতকাল রোববার (২৪ এপ্রিল) দিবাগত রাত থেকে সোমবার (২৫ এপ্রিল) সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়।
আরো পড়ুন: মাকে হত্যার দায়ে বাবা জেলে, যা বলছেন মেডিকেলপড়ুয়া মেয়ে
আজ সোমবার সকাল ১১ টার দিকে আরএমপি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.