প্রতারনা ও জালিয়াতি মামলার দায়ে সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ ইব্রাহিম খলিল (৪০)কে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
১। রাজধানীর গুলশান এলাকা হতে প্রতারনা ও জালিয়াতি মামলার দায়ে ০৫ বছর সাজা পরোয়ানাভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি ১। মোঃ ইব্রাহিম খলিল (৪০), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-ফতেহাবাদ (সরকার বাড়ী), থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লাকে ১২/০২/২০২৩ তারিখ ১৯০৫ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
২। অধিনায়ক জানান, ধৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় ২০০৫ সালের একটি সার্টিফিকেট জালিয়াতি ও প্রতারণার মামলা রয়েছে। পরবর্তীতে উক্ত মামলায় বিজ্ঞ আদালত ১৮/০২/২০১০ সালে ধৃত আসামীকে ০৫ বছরের কারাদন্ড প্রদান করে। মামলার রায় ঘোষনার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.