রাজধানীর তুরাগ এলাকা হতে অপহরণ মামলার প্রধান পলাতক আসামী মোঃ রুবেল হোসেন @ রুবেল’কে গ্রেফতারসহ ০১ জন ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-৩।
১। ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন চয়নী চারা কামার পাড়া এলাকা হতে অপহরণ মামলার প্রধান পলাতক আসামী ১। রুবেল হোসেন @ রুবেল (রুবেল হোসেন @ রুবেল (৩২), পিতা-আনছার @ মাফুজুুল ইসলাম, সাং-হেরেন্দ্রপাড়া, থানা-দেলদুয়ার, জেলা-টাঙ্গাইলকে ১১/০২/২০২৩ তারিখ ১৯৪৫ ঘটিকায় গ্রেফতারসহ ০১ জন ভিকটিম উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
২। অধিনায়ক জানান, ধৃত রুবেল পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার মামলা নং-১৮/১৮,তারিখ-২৬/০১/২০২৩ ইং, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) ধারায় অপহরণ মামলার প্রধান পলাতক আসামী। সে ভিকটিমকে অপহরণ করে তার পরিবারের নিকট মুক্তিপন হিসেবে মোটা অংকের টাকা দাবী করে আসছিল। তার দাবীতে ভিকটিমের পরিবার রাজি না হওয়ায় সে ভিকটিমকে প্রাণনাশের হুমকি প্রদানসহ শারীরিক ও মানসিক নির্যাতন করত। অপহরণের পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.