কুখ্যাত চোরাই গাড়ি চোরচক্রের মূলহোতা শাহ আলম এবং তার ০১ জন সহযোগী’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০১ টি চোরাই মিনি ট্রাক জব্দসহ গ্রেফতার করেছে র্যাব-৩।
১। ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় র্যাব-৩ এর একটি বিশেষ অভিযানিক দল অভিযান পরিচালনা করে কুখ্যাত চোরাই গাড়ি চোরচক্রের মূলহোতা ১। শাহআলম (২৮), পিতা-আনার হোসেন, সাং-টেগরিয়াপাড়া, থানা-আড়াইহাজার, জেলা-নারায়নগঞ্জ এবং তার সহযোগী ২। মোঃ মাহাবুর (৩১), পিতা-মোঃ কাদের, সাং-নারান্দী, থানা-আড়াইহাজার, জেলা-নারায়নগঞ্জদের হেফাজত হতে ০১ টি চোরাই মিনি ট্রাক জব্দসহ তাদেরকে ১১/০২/২০২৩ তারিখ ০৩১০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
২। অধিনায়ক জানান, ধৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। উক্ত চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে লোকচক্ষুর আড়ালে গাড়ি চুরি করে নিজ হেফাজতে রেখে রাজধানী ও রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় বিক্রয় করে আসছে। এসকল চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
৩। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.