র্যাব-৩ এর অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে মাদক মামলায় ০৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ওবায়দুল হক @লাজু গ্রেফতার।
১। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে মাদক মামলায় ০৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ওবায়দুল হক @লাজু (৪০), পিতা-মৃত আঃ গফুর, সাং-অনন্তরাম(রামজরা), থানা-পীরগাছা, জেলা-রংপুর’কে ১০/০২/২০২৩ তারিখ ১৮৩০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
২। অধিনায়ক জানান, ধৃত আসামির বিরুদ্ধে ঢাকা মহানগরীর শাহজাহানপুর থানায় ২০১৬ সালের ০১ টি মাদক মামলা রয়েছে। উক্ত মামলায় আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে সে ০৪ মাস জেল খেটে ২০১৬ সালে জামিনে মুক্ত হয়ে মামলাটির কোন শুনানিতে হাজির হয়নি। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের আগস্ট মাসে বিজ্ঞ আদালত কর্তৃক তাকে ০৭(সাত) বছরের কারাদন্ড প্রদান করেন। জামিনের পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.