র্যাব-৩ এর অভিযানে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকা হতে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী চাঁন মিয়া ওরফে চান্দু মোল্যা গ্রেফতার।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এলাকা হতে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি চাঁন মিয়া ওরফে চান্দু মোল্যা (৬০), পিতা-মৃত মনা মোল্যা, সাং-তিতাগ্রাম, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জকে ২৩/১২/২০২২ তারিখে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামী গোপালগঞ্জ কাশিয়ানী থানার ২০১৫ সালের একটি হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী। বিজ্ঞ আদালত কর্তৃক গত ০২/০৬/২০২২ তারিখ উক্ত মামলার রায় ঘোষনা করা হয়। মূলত তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকেই সে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.