ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে দ্রুত সময়ে স্টেশনে নামতে গিয়ে কাটা পড়ে রফিকুল ইসলাম (৪৮) নামের এক যাত্রীর দুটি পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টায় প্লাটফর্মে ট্রেনটি থামার আগেই দ্রুত সময়ে নামতে গিয়ে পীরগঞ্জ রেলস্টেশন এ ঘটনা ঘটে।
ট্রেনে পা কাটা যাওয়া রফিকুল (৪৮) হরিপুর উপজেলার বরুয়া গ্রামের ইরফান আলীর ছেলে বলে জানা গেছে। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে সেই যাত্রী এসেছিলেন। পীরগঞ্জ স্টেশনে ট্রেনটি থামার আগেই তিনি দ্রুত সময়ে নামার চেষ্টা করলে নিচে পড়ে তার পা দুটি কাটা পড়ে ।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার সোহরাব হোসেন সুজন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.