সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেলের পক্ষ থেকে তাহিরপুর উপজেলাবাসী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজানুল মোবারক। এক মাস সিয়াম সাধনার পর পাপমুক্তি ও আনন্দের বার্তা নিয়ে আসছে পবিত্র ঈদ-উল-ফিতর। পবিত্র ঈদের এই অনাবিল আনন্দ ছড়িয়ে পড়ুক সমাজের ছোট-বড়, ধনী-গরিব, নারী-পুরুষ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ঘরে-ঘরে। বঞ্চিত-অবহেলিত-দুঃস্থ মানুষের মুখে ফুটে উঠুক পরিতৃপ্তির হাসি।
তিনি বলেন, ঈদুল ফিতরের মহান এ পবিত্র দিনে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা, আল্লাহ যেন আমাদের সমাজ থেকে সকল অনাচার,সন্ত্রাস ও মাদক নির্মূল করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে সাহায্য করেন।
তিনি আরো বলেন, মহামারী করোনা ভাইরাস থেকে মহান আল্লাহ তাআলা যেন আমাদের কে মুক্তি দেন।ঈদের দিনে স্বজনদের সাথে আনন্দে ভরে উঠুক সবার জীবন। ঘরে থাকুন,সুস্থ্য থাকুন।আপনজনদের নিরাপদ রাখুন।
সকলের অনাবিল সুখ-শান্তি,সমৃদ্ধি ও শারীরিক সুস্থ্যতা কামনা করেন তিনি।
শুভেচ্ছাতে
মোঃ আবুল হাসান রাসেল
তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.