সাগর কুমার বাড়ই , (তেরখাদা) খুলনাঃ
গত ৩ রা মে সোমবার অলৌকিক ভাবে বেঁচে যাওয়া বাকরুদ্ধ অসহায় মীমের সমস্ত দায়িত্ব ভার নিলেন বিশিষ্ট সাংবাদিক নেতা এনায়েত ফেরদৌস ।
জানা যায়, মাদারীপুর জেলার শিবচর নামক একটি স্থানে বালু বাহী বাল্কহেডের সঙ্গে স্পীড বোটের সংঘর্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার পারখালী গ্রামের একই পরিবারের চারজন নিহত হলেও অলৌকিক ভাবে বেঁচে যায় পরিবারের একমাত্র সদস্য ৯ বছর বয়সের শিশু মীমে ।
দুর্ঘটনায় পিতা মনির হোসেন , মাতা হেনা বেগম ও মীমের ছোট দুটি বোন সুমি ও রুমি মারা যায় ।
অলৌকিক ভাবে বেঁচে যাওয়া মীম পদ্মা নদীর তীরে এসে ওঠে ।
মীম অসহায় অবস্থায় বাকরুদ্ধ হলেও পরে কাঁন্নায় ভেঙ্গে পড়ে ।
স্বজন হারা বাকরুদ্ধ অসহায় মীমের অসহায়ত্বর সংবাদ শুনে খুলনা জেলার তেরখাদা উপজেলার বিশিষ্ট সাংবাদিক নেতা মানবতার ফেরিওয়ালা এনায়েত ফেরদৌস মীমের পাশে গিয়ে মীমের অভিভাবক হয়ে ( মীমের ) লালন পালন , খাদ্য , বস্ত্র ,চিকিৎসা , লেখা পড়ার ব্যয় ভার ,উপযুক্ত বয়সে বিবাহের খরচ সহ দৈনন্দিন জীবনের যাবতীয় খরচের গুরু দায়িত্ব নেন ।
তেরখাদা উপজেলার বিভিন্ন স্কুল , কলেজ , মসজিদ , মাদ্রাসা , এতিমখানা , ক্লাব , খেলাধুলার মাঠ সংস্কার , গরীব দু:খী মেহনতি মানুষের আশ্রয় স্হল নির্মাণ, ইভান স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান , বিশিষ্ট সমাজ সেবক , মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট সাংবাদিক এনায়েত ফেরদৌস ।
দীর্ঘ দিন ধরে সাংবাদিক এনায়েত ফেরদৌস তেরখাদা উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়ন সূচক কর্মকান্ড পরিচালনা করে আসছে নিজস্ব অর্থায়ন থেকে ।
আরো জানা যায়, খুলনা জেলার অন্তর্গত দৌলতপুর থানার প্রথম শ্রেণীর ঠিকাদার ও দৌলতপুর থানা যুবলীগের নেতা মোঃ ইবাদ মোড়ল ও অসহায় মীমের সমস্ত দায়িত্ব ভার গ্রহণ করারও আগ্রহ প্রকাশ করেন।
স্বজন হারা মীমের সমস্ত দায়িত্ব ভার গ্রহণ করায় তেরখাদা উপজেলার সাধারণ মানুষ সাংবাদিক এনায়েত ফেরদৌস কে অভিনন্দন জানিয়েছেন ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.