শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় গরিব অসহায়দের ও হতদরিদ্র মাঝে বিনামূল্যে ছাগল বিতরন করেছে মানবকল্যাণ ফাউন্ডেশন নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।
সোমবার সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামে ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য কাইউম মাতুব্বরের বাড়িতে এলাকা ৫ জন অসহায় মানুষদের মাঝে এসব ছাগল বিতরন করা হয়। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ ফজলুল হক, ইউনুস মুন্সি, ফজলুল শেখ, কামাল মুন্সি, রেজাউল শরিফ, সুজন, ফাউন্ডেশনের অন্যতম সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উক্ত ছাগল বিতরন কার্যক্রমের দাতা সদস্য ছিলেন ওমামা মাহাজাবিন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.