নজরুল ইসলাম, নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে হিন্দু (সনাতন) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে চৈতী রানী বর্মণ (১৮) নামের তরুণী। গত ১৫ই ফেব্রুয়ারী ঢাকা মেট্রোপলিট ম্যাজিষ্ট্রেট নোটারী পাবলিক কার্যালয়ে ধর্ম পরিবর্তন হলফনামা করে। ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন মোছাঃ মুসকান।
চৈতী রানী বর্মণ নান্দাইল পৌর সদরের ৮ নং ওয়ার্ডের রঞ্জিত চন্দ্র বর্মণ ও শিল্পী চন্দ্র বর্মণের কন্যা। মোছাঃ মুসকান ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান ধর্মের অনুসারী নাঈম ইসলাম (২১) গত ১৬ ফেব্রুয়ারী বিবাহ করেন। নাঈম ইসলাম নান্দাইল পৌর সভার ৬ নং ওয়ার্ডের মো.উসমান গণির পুত্র।
ইসলাম ধর্ম গ্রহণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় নিজের স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনকে হয়রানি ও মিথ্যা অভিযোগে জড়ানো অভিযোগ করেন। মুসলমান হওয়ার এভিডেভিডের কপিও দেখান ভিডিওতে। হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মোছাঃ মুসকান ।
তিনি উল্লেখ করেন, এদেশে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ধর্মান্তরিত হওয়ার অধিকার রয়েছে। তাহলে আমার অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে কেন?
তিনি বলেন আমি সুস্থ মস্তিষ্কে, স্ব-জ্ঞানে ইসলাম গ্রহণ করেছি। কারো প্ররোচনা এবং কোন ব্যক্তি বা গোষ্ঠীর চাপের মুখে ইসলাম গ্রহণ করিনি। দীর্ঘদিন ইসলামকে অনুসরণ করে আকৃষ্ট হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। পূর্বের ধর্মে ফিরে যাবার কোন ইচ্ছেই আমার নেই। আমার পরিবারেও আমি ফিরে যেতে চাইনা।
মোছাঃ মুসকান বলেন, আমি নিজের ইচ্ছায় স্বজ্ঞানে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছি। ইসলাম ধর্মের এক ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার বাবা আমার শ্বশুর বাড়ির লোকদের হয়রানি করতেছে। আমারে হয়রানি করলে আমিও আইনগত ব্যবস্থা নিব।
রঞ্জিত চন্দ্র বর্মণ বলেন, আমি আমার মেয়েকে আমি ফেরত চাই। মেয়েকে পাওয়ার জন্যই ঘুরছি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী করেছে তার পরিবার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.