
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বন্যার্তদের উদ্ধারে শুক্রবার (১৭ জুন) মাঠে নেমেছে সেনাবাহিনী।
শনিবার (১৮ জুন) এক ভিডিওবার্তায় বন্যাকবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন ব্যবসায়ী ও চলচ্চিত্র অভিনেতা-প্রযোজক অনন্ত জলিল। অনন্ত জলিল বলেন, 'সিলেটের বন্যার ভয়াবহতার কারণে এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, ১০-১২টা গরু কোরবানি না দিয়ে শুধুমাত্র ১টা বা দুইটি গরু কোরবানি দেবো।
এই কোরবানির যত টাকা আছে তা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াবো। শুধু কোরবানির টাকাই না, আমার ব্যবসার টাকা এবং আমি যে মুভি দিন: দ্য ডে মুক্তি দিচ্ছি, সেটা থেকেও টাকা আসবে, সবকিছু দিয়েই সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।'
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.