বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে চেষ্টার ক্রুটি করেন না কেউই। সবাই চেষ্টা করেন জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের দিনটি উপলক্ষে পরিবার পরিজন ও বন্ধুবান্ধবদের নিয়ে সাধ্যমতো আয়োজন করতে।
অনেকে সাধ্যের বাইরে গিয়েও বিয়ের অনুষ্ঠানে খরচ করে ফেলেন। তবে সাধ্যাতীত কিংবা সাধ্যমতো, কোনো পথেই হাঁটলেন না এই কনে। বিয়ের অনুষ্ঠানের খরচটা আদায় করে নিতে চাইলেন অতিথিদের পকেট থেকেই।অতিথিদের সাফ জানালেন বিয়ের অনুষ্ঠানে খরচ করার মতো টাকা তাদের নেই। তাই বিয়েতে অনুষ্ঠানে আগত সব অতিথিদের কাছে আট হাজার টাকা দাবি করে বসলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে বরের এক বন্ধু ওই ঘটনা শেয়ার করেছেন। তিনি এক পোস্টে লিখেছেন, তার বন্ধুর বিয়ের নিয়ন্ত্রণপত্রেও লেখা ছিল, আমরা খাবারের দাম বহন করতে অক্ষম। তাই প্রত্যেক অতিথিকে ৯৯ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার টাকার বেশি) দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.