চট্টগ্রামের রেডিসন ব্লুর মেজবান হলে গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ওয়েডিং এক্সপো বা বিয়ের মেলা।
দুপুরে এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রেজাউল করিম চৌধুরী। তিন দিনের এই মেলাতে শুক্রবার (১২ নভেম্বর) ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় দেখা যায়।
বিয়ের জন্য পাত্রপাত্রী পছন্দ, বিয়ের আয়োজন, ইভেন্ট প্ল্যানিং থেকে শুরু করে হানিমুন এবং দাম্পত্য জীবনের জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের আয়োজন ছিল এতে।
থেকে সন্ধ্যা পর্যন্ত মেলায় দেখা যায়, হাজারো তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষের সমাগম।
ম্যারেজ সল্যুশন বিডি নামের একটি ম্যাচ মেকিং প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর শাখাওয়াত হোসেন শুভ জানান, গতানুগতিক ঘটক বা প্রতারণামূলক ম্যারেজ মিডিয়ার ধারণা পাল্টে দিয়ে সুখী-সুন্দর দাম্পত্য সম্পর্ক তৈরি করতে বিয়ে মেলায় অংশ নিয়েছে ম্যারেজ সল্যুশন। মেলায় তারা ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.