প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৯:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২১, ১২:৪৬ পি.এম
বৃষ্টির দিনের সঙ্গী ইলিশ খিচুড়ি

কয়েকদিনের তীব্র গরমের পরে দুইদিনের মেঘলা আকাশে একটু প্রশান্তির দেখা মিলছে। ভোর থেকে টানা বৃষ্টিতে আজকের পরিবেশ বেশ ঠাণ্ডা। এই বৃষ্টি ভেজা দিনটা আরো জমে যাবে যদি দুপুরে খাবারের টেবিলে থাকে ইলিশ খিচুড়ি।
চলুন জেনে নেই রেসিপি--
* ইলিশ– ছয় টুকরো ( হলুদ, মরিচ ও স্বাদমতো লবণ মাখিয়ে ভেজে রাখতে হবে)
* মুগডাল– এক কাপ ( মুগডালকে একটু ভেজে নিতে হবে)
* আদা বাটা– এক টেবিল চামচ
* রসুন বাটা– এক টেবিল চামচ
প্রস্তুত প্রণালী:
মাছ ভাজার পর যেই তেল থাকবে এতে এলাচ, দারুচিনি, তেজপাতা দিন। এর পর পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ বাদামি হয়ে এলে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিন। মশলা একটু নেড়ে নিন। এরপর তিন থেকে চার টেবিল চামচ পানি দিয়ে মশলাকে ভালোভাবে কষিয়ে নিন। এরপর চাল ডালের মিশ্রণ দিয়ে দিন। স্বাদ মতো লবণ দিন। চাল ভালোভাবে ভাজা হয়ে এলে ১০ কাপ পরিমাণ গরম পানি দিন। বুদ বুদ উঠলে চুলার আঁচ মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিন।
১০ মিনিট পর পানি শুঁকিয়ে এলে একটু নেড়ে অর্ধেক খিচুড়ি একটি বাটিতে তুলে রাখুন। এবার ভেজে রাখা মাছগুলো হাঁড়িতে দিয়ে দিন। এরপর তুলে রাখা খিচুড়ি মাছের ওপর ছড়িয়ে দিন। কাঁচা মরিচ ছড়িয়ে দিন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিট দমে রাখুন। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ইলিশ খিচুড়ি।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.