
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী শারমিন সুলতানা তুলি ( ID : B180104007 ) গত কয়েকমাস ধরে জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়ছে!
সে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা অত্যন্ত মেধাবী একটি মেয়ে। এখন পর্যন্ত সমস্ত চিকিৎসা ব্যয় তার পরিবার সর্বস্ব দিয়ে বহন করেছে কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে ব্যয়বহুল চিকিৎসা খরচ বহন করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
ডাক্তারের ভাষ্যমতে, সর্বমোট ৫-৬ টা কেমো দিতে হবে তুলিকে যার মাত্র ২ টা তার পরিবার বহন করতে সক্ষম হয়েছে। এখনো আরো চারটা কেমো (প্রতিটা কেমোর দাম ২৫-৩০ হাজার টাকা) সহ বিভিন্ন টেস্ট, হসপিটাল বিল সহ যাবতীয় খরচ মিলে কমপক্ষে তার দুই লক্ষ টাকার প্রয়োজন। আমরা তুলির জন্য ইতোমধ্যে বিভিন্ন জায়গায় আর্থিক সহযোগিতার জন্য আবেদন করেছি এবং আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি।
কিন্তু ওইসকল প্রতিষ্ঠান থেকে সহযোগিতা আসতে অনেক দেরি হবে (২/৩ মাস সময় লাগবে) আর ততদিনের মধ্যে তুলিকে কমপক্ষে ২ টা কেমো দিতে হবে। সুতরাং, আমরা তুলির হয়ে আপনাদের কাছে আর্থিক সহযোগিতা প্রার্থনা করছি। মেধাবী এই শিক্ষার্থীকে বাঁচানোর জন্য সবাই এগিয়ে আসবেন আশাকরি। নিচে দেওয়া বিকাশ নাম্বারে আপনারা আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন।
01759100796 Bkash personal
01516316849 Bkash personal
01516316849 Rocket personal
01728778820 Nagad personal
(কেউ যদি ব্যাংক একাউন্টের মাধ্যমে পাঠাতে চান একাউন্ট দেওয়া হবে অগ্রণী ব্যাংক এক্সিম ব্যাংক ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক)
মো:কামরুল হাসান
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.