ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের ঈদগাঁও পাড়ার বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী (৭৮) (১৯ জানুয়ারি) বুধবার সকাল ১০টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি স্ত্রী ও পাঁচ ছেলে সহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। এদিনই বিকাল ৩টায় তার রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন হয়।
এ উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী,উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, আ'লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান,থানা পুলিশ ও সংবাদকর্মীরা সহ অনেকেই উপস্থিত ছিলেন।
জানাযা শেষে কবরস্থানে তাকে দাফন করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.