শহিদুল ইসলাম (নগরকান্দা প্রতিনিধি) কাজী আব্দুস সোবহান (রিয়া রাথিন গ্রুপ এর চেয়ারম্যান) গত ১৯ শে সেপ্টেম্বর রবিবার বিকালে ভারতের দিল্লির হারিয়ানা রাজ্যের গুরগাওয়ে অবস্থিত মিডান্টা হাসপাতালে ভর্তি হয়েছেন।
সেখানে তার ডায়াগনস্টিক টেষ্ট শেষে পরিপাকতন্ত্রের সমস্যা জনিত চিকিৎসা চলছে। সদয় হাস্যউজ্জল এ পর-উপকারী মানুষটি তার নিজ এলাকাবাসী সহ দেশবাসীর কাছে আসু রোগ মুক্তির জন্যে দোয়া কামনা করেছেন।
কাজী আব্দুস সোবহান,( রিয়া রাথিন গ্রুপ চেয়ারম্যান) এ নামটি উচ্চারিত হলেই ফেসবুক ও অনলাইন নিউজ পোর্টাল সহ নগরকান্দা সালথা কৃষ্ণপুরের প্রান্তিক গ্রাম পাড়া মহল্লায় অসহায় হতদরিদ্র অনেক অনেক পরিবারকে এ করোনা কালিন দুঃসময়ে খাদ্য সামগ্রী,বস্ত্র বিতরণ ও অর্থ অভাবে অসহায় বেশসংখ্যক রোগীকে চিকিৎসা সহায়তার পোস্ট এখনও প্রাচার প্রচারিত দেখতে পাওয়া যায়।
তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আবার তার মানবিক মানবতার কায্যক্রম করতে আগ্রহ প্রকাশ করে বলেন,আল্লাহ নিশ্চয়ই মহান দয়ালু ও সর্বশ্রেষ্ট শেফা দানকারী,আর আপনাদের দোয়ার দরখাস্তে আমার চলমান গরিব দুঃখী অসহায় হতদরিদ্র মানুষগুলোকে সহয়তা প্রদান করে যে শান্তি ও আত্যতৃপ্তি পেয়েছি তা এখন নেশায় পরিনত হয়েছে। আমার জন্যে স্রেফ দোয়া করবেন আমি যেন পরিপূর্ণ সুস্থতা লাভ করে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.