
শাকিল আহম্মেদ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি মহোদয়ের নির্দেশনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা গাজীর অনুপ্রেরণায় ভোগ ক্যাফের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী। শনিবার বিকালে উপজেলার পূর্বাচল উপশহর এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এই সময় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী বলেন মাননীয় বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি মহোদয়ের নির্দেশনায় রূপগঞ্জ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে এবং আমি নিজ হাতে তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছিয়ে দিবো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.