১৭ নভেম্বর বুধবার বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ মহোদয় শ্রীবরদী থানা বাৎসরিক পরিদর্শনের অংশ হিসেবে বার্ষিক পরিদর্শন করেন।
এসময় তিনি শ্রীবরদী থানায় পৌঁছালে শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস এর নেতৃত্বে পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরিদর্শনের শুরুতে থানা চত্বরে বারোমাসি থাই কাটিমন আমের চারা রোপণ করেন ডিআইজি মহোদয় ও পুলিশ সুপার, শেরপুর মহোদয়।
পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকের প্রশ্নের প্রেক্ষিতে ডিআইজি মহোদয় বলেন, মাদক ও চোরাচালান বন্ধে পুলিশ ও সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। চোরাচালান ও মাদক নির্মূলে পুলিশ প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে। তিনি আরো বলেন মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই শ্লোগান ধারণ করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, বিপিএম (বার) স্যারের নির্দেশনায় গণমানুষের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌঁছে দেওয়া লক্ষ্যে সারা দেশে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। এতে পুলিশ ও জনগণের ভিতর দূরত্ব কমিয়ে আরো সুদৃঢ় হয়েছে এবং থানায় না গিয়ে প্রতিটি বিটে পুলিশ অফিসার থাকায় মানুষ বাড়ির কাছ থেকে সেবা পাচ্ছে।
পরে থানার গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষন, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ। এছাড়াও থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, ডিআইজি'র স্টাফ অফিসার এএসপি (ময়মনসিংহ রেঞ্জ) ইমরানুল ইসলাম, ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি ) মোঃ রেজাউল হক, ইন্সপেক্টর (ক্রাইম রেঞ্জ অফিস) লুৎফুল কবির সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকর্মচারী, স্হানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.