১৩ ফেব্রুয়ারি 'বিশ্ব চুম্বন দিবস'। চুম্বন নিয়ে রয়েছে অজানা চাঞ্চল্যকর অনেক তথ্য। প্রেম ভালোবাসা সবকিছুর বহিঃপ্রকাশ ঘটে চুম্বনের মধ্য দিয়েই। চুম্বন নিয়ে অজানা তথ্যের মধ্যে অন্যতম হচ্ছে, সাধারণত মাথা ডানদিকে হেলিয়ে বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষ চুম্বন করে থাকেন। বিখ্যাত পেন্টিং, ভাস্কর্য, সিনেমাতেও নায়ক নায়িকাদেরও এইভাবে চুমুর দৃশ্য দেখা যায়।
এদিকে, বিজ্ঞানীরা বলছেন, সন্তান গর্ভে থাকা অবস্থা থেকেই এর সূত্রপাত। একজন শিশু মায়ের গর্ভে ডানদিকে মাথা হেলিয়ে থাকেন। চুম্বন করার সময় একজন মানুষের মোট ১৪৬ টি পেশি কাজ করে। এর মধ্যে ৩৪টা মুখের মাংসপেশি। চুমু খেলে মুখে ও চিবুকে জমে যাওয়া মেদ ঝরাতে সাহায্য করে।
তবে সবচেয়ে আকর্ষণীয় তথ্য হচ্ছে, একজন মানুষ তার পুরো জীবনের ২০,১৬০ মিনিট অর্থাৎ ১৪ দিন সময় চুমুর পিছনে ব্যয় করেন৷ বিশেষজ্ঞরা বলছেন, নারীরা গড়ে ১৫ জন পুরুষকে চুমু খেয়ে থাকেন। এছাড়া যৌন বিশেষজ্ঞরা বলছেন, মেয়েদের সবচেয়ে বেশি চুমু দেওয়া নির্ভর করে তাদের পার্টনারের উপর।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.