আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদ এর ৫ নং ওয়ার্ড এর মেম্বার পদ প্রার্থী তরুন, সৎ, মেধাবী, গরীব-অসাহায় মানুষের সঙ্গী, বেকারদের পথপ্রদর্শক ও সুযোগ্য নেতা মোঃ মনোয়ার হোসেন ভাই, উক্ত নির্বাচন কে কেন্দ্র করে তার ৫ নং ওয়ার্ড বাসির কাছে দোয়া প্রার্থনা করেন।
বর্তমান প্রেক্ষাপটে তরুন সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে একজন তরুন নেতার বিকল্প নেই। এছাড়া শিক্ষিত বেকারদের কর্মসংস্থান করার বিপ্লবী উদ্যোগ নিতে কেবল একজন তরুন ও মেধাবী নেতার পক্ষেই সম্ভব। তারই ধারাবাহিকতায় সবার ইচ্ছা ও চাওয়ার উপর ভিত্তি করে এবারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদ এর ৫ নং ওয়ার্ড এর ইউ,পি সদস্য পদ প্রার্থী হয়েছেন মোঃ মনোয়ার হোসেন।
এ প্রসংঙ্গে ইউ পি সদস্য পদ প্রার্থী মোঃ মনোয়ার হোসেন বলেন, বর্তমান সময়ে করোনা পরিস্থিতির এক ভয়াবহতার পর সমগ্র দেশ যখন প্রায় থমকে দাঁড়িয়েছে ঠিক তখনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমার এলাকাটিতেও অনেক মানুষ বিভিন্ন সমস্যায় জরজরিত এবং বিশেষ করে তরুন সমাজ প্রায় ধ্বংসের মুখে। আমি ব্যাক্তিগত ভাবে যতটা পেরেছি সাহায্য ও সহযোগিতা করার চেষ্টা করছি। আর সকলের পাশে দাঁড়িয়ে সহযোগিতা এবং আমার এলাকাটির উন্নয়ন করার একরাশ ইচ্ছা মনে। তারই ধারাবাহিকতায় দীর্ঘমেয়াদী ও ব্যাপকভাবে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডে ইউ পি সদস্য হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.