পানির অপর নাম জীবন। পর্যাপ্ত পরিমাণ পানি পান করা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। বিভিন্ন রোগ প্রতিরোধে এবং শরীরকে হাইড্রেট রাখতে পানির গুরুত্ব অতুলনীয়। পানি পানেরও রয়েছে কিছু নিয়ম ও পরিমাণ। জেনে অবাক হবেন, পানির সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় সকালে খালি পেটে পান করলে।
প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পানের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। আসুন তবে জেনে নেয়া যাক সকালে খালি পেঠে পানি পান করার সাতটি উপকারিতা সম্পর্কে-
সকালে পানি পানে শুধু পাকস্থলীই পরিষ্কার হয় না, এটা অনেকগুলো রোগের ঝুঁকি থেকে আমাদের বাঁচতে সহায়তা করে। প্রথমত, এই অভ্যাস মলাশয়কে ঠিকঠাক ও সচল রাখতে সহায়তা করে এবং পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। ভালো হজমশক্তি আপনা থেকেই অনেকগুলো স্বাস্থ্য সমস্যার সমাধানে উপকারে আসে।
দ্বিতীয়ত, পর্যাপ্ত পানি পানে শরীরের ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি। শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই পানি। কেননা, পানি নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে। আর ওজন কমিয়ে রাখতেও উপকারী পর্যাপ্ত পানি পান।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে
শরীরের তরল ভারসাম্য বজায় রাখতে পানি প্রয়োজনীয়। আর নিয়মিত সকালে খালি পেটে পানি পান করলে সেটি আমাদের ইমিউন সিস্টেমের অনেক উপকার করে। এর ফলে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।
বিপাক ত্বরান্বিত করতে সহায়তা করে
সকালে খালি পেটে পানি পান করলে সেটি বিপাকীয় হারকে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে থাকে। এর ফলে খাবার দ্রুত হজমে এবং দীর্ঘমেয়াদে ওজন কমাতে সহায়তা করে।
শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে
সকালে খালি পেটে পানি পানের মাধ্যমে আমাদের শরীর থেকে টক্সিন বের হয়ে যায়। কারণ প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে তরল আকারে বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। আর সকালে খালি পেটে পানি পান করলে তা আরও ভালোভাবে হয়ে থাকে।
অন্ত্র পরিষ্কার করতে সহায়তা করে
খালি পেটে পানি পান করলে সেটি আমাদের পরিপাকতন্ত্র নিয়ন্ত্রণে সহায়তা করে। এ জন্য প্রচুর পরিমাণে পানি পান করলে আমরা মলত্যাগের তাগিদ অনুভব করে খাকি। এর ফলে সকালে খালি পেটে পানি পান করলে তা আমাদের অন্ত্র পরিষ্কার করতে সহায়তা করে।
ওজন কমাতে উপকারী
বেশি বেশি পানি পান করলে সেটি আপনাকে দ্রুত ওজন কমাতে সাহায্য করতে পারে। কারণ এতে কোনো ক্যালোরি নেই, আর ঘন ঘন পানি পান করলে তা পেট ভরা রাখতে সাহায্য করে। আর সকালে খালি পেটে পানি পান করলে সেটি আমাদের বিপাককে দ্রুত করতে সাহায্য করে। এর ফলে ক্যালোরিও দ্রুত বার্ন হয়ে ওজন কমাতে সহায়তা করে।
কোলন পরিষ্কারে সহায়তা করে
সকালে খালি পেটে পানি পান করলে সেটি জমে থাকা স্লাজ থেকে আরও ভালোভাবে মুক্তি দিতে এবং পুষ্টির দ্রুত শোষণকে সক্ষম করতে সহায়তা করে। এর ফলে কোলন স্বাস্থ্য ভালো হয়।
মাইগ্রেনের সমস্যা প্রতিরোধ করে
মাইগ্রেন বা ঘন ঘন মাথাব্যথা সমস্যা প্রাথমিক কারণগুলোর মধ্যে অন্যতম। হচ্ছে শরীরে তরলের অভাব বা ডিহাইড্রেশন। আর সকালে খালি পেটে পানি পান করলে সেটি প্রাকৃতিকভাবেই এ সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.