বাবা : তুই নাকি একটা জটিল সমস্যার শার্ট কিনেছিস?
ছেলে : না বাবা। আমি বলেছি, শার্টটা জটিল!
বাবা : এখন কি দোকানে ফেরত দিতে যাবি?
ছেলে : ওহ বাবা, জটিল মানে হচ্ছে সুন্দর!
সাংবাদিক : লেখক হিসাবে আপনার দায়বদ্ধতা কী?
লেখক : ছুদ্ধ বানানে লেখা, ছুদ্ধ বলা!
সাংবাদিক : লিখেছেন ‘নির্ভূল’, আর বলছেন ‘ছুদ্ধ’!
লেখক : হে হে আমি নিজস্ব বানান রীতি অনুসরণ করি!
ছাত্র : মামা, বিশ্ববিদ্যালয়ে যাইবা?
রিকশাওয়ালা : যামু না, চিনি না।
ছাত্র : কী বল, তুমি ইউনিভার্সিটি চেন না!
রিকশাওয়ালা : পরথমেই বাংলায় কইলেন না ক্যান!
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.