মোত্তাহিদ ইসলাম মারজান, উলিপুর উপজেলা প্রতিনিধিঃ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাহীনুর আলমগীর এর সার্বিক সহযোগিতায়, উলিপুর উপজেলা শাখার আয়োজনে ৪ বারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ জন্মদিন পালন করা হয়।
কর্মসূচি হিসেবে পালন হয় সন্ধা ৭ঃ০০ ঘটিকায় কেক কর্তন ও পরে আতশবাজি ফোটানোর মাধ্যমে শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ সোহরাব আলী মোল্লা, যুব ও ক্রীড়া সম্পাদক উলিপুর উপজেলা আওয়ামী লীগ। সহকারী অধ্যাপক শাহীনুর আলমগীর (সাধারণ সম্পাদক শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা), উলিপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাফিজুর রহমান সালমান ।
উলিপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ, সাংস্কৃতিক সম্পাদক জাকিউল ইসলাম পিনু এবং শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ উলিপুর উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক মোত্তাহিদ ইসলাম মারজান সহ আরো অনেকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.