
টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু অডিটরিয়ামে দেশরতœ শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি।
বিশিষ অতিথি ছিলেন, তানভীর হাসান ছোট মনির এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিল্পপতি শামিমা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
এছাড়া টাঙ্গাইল জেলা আ’লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পৃথক কর্মসূচি পালন করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.