প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২২, ৮:০০ পি.এম
মধুখালীতে বর্ষ বরণ ও মেলা উদ্বোধন

হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ- ফরিদপুররে মধুখালীতে ১৪২৯ বাঙ্গাব্দ নববর্ষ বরণ ও বৈশাখী মেলা উপলক্ষ্যে র্যালী ও মেলা উদ্বোধন করা হয়েছে।
৭ মে শনিবার সকাল ৯টায় মধুখালী বৈশাখী মেলা মাঠে নববর্ষ বরণ ও বৈশাখী মেলা উদযাপন কমিটির সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে র্যালী ও মেলা উদ্বোধনী অনুষ্ঠানে শুভে”্ছা বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খবিরউদ্দিন মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, বর্ষ বরণ ও বৈশাখী মেলা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম আবুল,উপজেলা ভাইসচেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া,এ্যাড.আলীউজামান খোকন,সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার,ওহিদুজ্জামান বাবলু মিয়া,প্রবিন রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী আঃ মালেক সিকদার,কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য মনোজ সাহা ,পৌর আওয়ামীলীগের সাধারন সমস্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন ও মেলার অর্থসম্পাদক সুভাষ রায়সহ প্রমুখ।
র্যালী ও মেলা উদ্বোধন পরবর্তী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ র্যালীতে অংশ গ্রহন করেন নেতৃবৃন্দ। র্যালীটি মেলার মাঠ থেকে শুরু করে চিনিকল সড়কসহ পৌর সদরের গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ করে মেলা মাঠে প্রত্যাবর্তন করে র্যালীটি। মেলায় বিভিন্ন রাইটসহ প্রায় দুইশতাধিক স্টল বসেছে । মেলা চলবে ১৪ মে পর্যন্ত । প্রতিদিন মেলার মুক্ত মে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। র্যালী ও মেলা উদ্বোধন করেন মেলার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.