মাগুরা প্রতিনিধিঃ মাগুরা-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক সফল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার এমপি মহোদয় মাগুরা জেলা সহ দেশবাসীকে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব এই দূর্গাপূজা। "ধর্ম যার যার, উৎসব সবার" এই বানীকে স্মরণ করে মাগুরা জেলা সহ দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে নিয়ম শৃঙ্খলার সাথে দূর্গোৎসব পালনের জন্য আহবান করেন মাগুরার গনমানুষের নেতা, গরিব অসহায় মানুষের ত্রাতা, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন নেতা ড.শ্রী বীরেন শিকদার মহোদয়।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি মাগুরা সহ দেশবাসীর উদ্দেশ্য বলেন, দূর্গাপূজা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন দুর্গোৎসব। ধূপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ,উলুধ্বনি আর ঢাকের তালে সায়ংকালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। মণ্ডপ আর মন্দিরগুলো মুখরিত হয়ে উঠবে ভক্তদের আরাধনায়। বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছে এই উৎসব জননীরা।সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সরকারের নির্দেশ মোতাবেক জাতী উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালন করার আহবান করেন ।
প্রবেশপথ এক দিকে এবং বাহির পথ এক দিক দিয়ে রাস্তা করার নির্দেশনাও দেন তিনি । এই দূর্গা উৎসব পালন করার আহ্বান জানিয়ে আরও বলেন, “দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করুক-এ কামনা করি। পরিশেষে সকলকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।