আজ ২২ সেপ্টেম্বর, বুধবার। ২২ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৫তম (অধিবর্ষে ২৬৬তম) দিন। বছর শেষ হতে আরো ১০০ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী ১৪৯৯ - বাসেল চুক্তির অধীনে সুইজারল্যান্ড একটি স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে।
১৫৯৯ - লন্ডনে ফাউন্ডার্স হলে ২৪ জন ব্যবসায়ী ভারতে ব্যবসা করার সিদ্ধান্ত নেন। এভাবেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠে। ১৭১১ - ফরাসি সেনাবাহিনী রিও ডি জেনিরো দখল করে।
১৭৩৫ - ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রিটে বসবাস শুরু করেন রবার্ট ওয়ালপোল। ১৭৯২ - ফ্রান্সে রাজকীয় ক্ষমতা সীমিত করে ও জনগণের নির্বাচিত আইনসভার স্বীকৃতির মাধ্যমে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৮২৮ - বর্তমান দক্ষিণ আফ্রিকায় জুলু সাম্রাজের প্রতিষ্ঠাতা শাকা তার বৈমাত্রিয় দুই ভাইয়ের হাতে নিহত হয়েছিলেন। ১৮৬০ - ঔপনিবেশিক শক্তি বৃটেন ও ফ্রান্সের সাথে চীনের যুদ্ধ শুরু হয়।
১৮৬২ - আব্রাহাম লিঙ্কন ক্রীতদাসদের মুক্তির আদেশ সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেন। ১৯০৮ - বুলগেরিয়া উসমানীয় সম্রাজ্যের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
১৯১৫ - নদিয়া পৌরসভার নামকরণ করা হয় নবদ্বীপ পৌরসভা। ১৯৬০ - মালি ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৬২ - নিউ ইয়র্কে সংগীত পরিবেশন করেন বব ডিলান।
১৯৬০ - দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ মালি স্বাধীনতা লাভ করেছিল। ১৯৬৫ - ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর হয়। ১৯৮০ - ইরান ও ইরাকের মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হয়।
১৯৯৩ - রাশিয়ায় চরম সাংবিধানিক সংকট শুরু হয়। ১৯৯৩ - পোল্যান্ডে কমিউনিস্ট প্রভাবিত গণতান্ত্রিক বাম জোট নির্বাচনে জয়ী হয়। ১৯৯৭ - সশস্ত্র বাহিনীর উদ্যোগে ঢাকা সেনানিবাসে বঙ্গবন্ধু জাদুঘর স্থাপিত হয়।
জন্ম ১৭৯১ - মাইকেল ফ্যারাডে, ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী। (মৃ.২৫/০৮/১৮৬৭) ১৮০০ - ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী জর্জ বেনথাম। ১৮৪২ - ওসমানীয় সাম্রাজ্যের শাসক আবদুল হামিদ (দ্বিতীয়)।
১৮৮৫ - এরিশ ফন স্ট্রোহাইম, মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। (মৃ. ১৯৫৭) ১৮৯৫ - পল মুনি, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ১৯৬৭) ১৯০২ - জন হাউজম্যান, ব্রিটিশ মার্কিন অভিনেতা ও প্রযোজক। (মৃ. ১৯৮৮) ১৯১২ - মার্থা স্কট, মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী। (মৃ. ২০০৩) ১৯১৫ - আর্থার লো, ইংরেজ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। (মৃ. ১৯৮২) ১৯৩২ - শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ ফজলে রাব্বী। ১৯৩৯ - জুনকো তাবেই, বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী নারী। ১৯৪৫ - পল ল্য ম্যাট, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। ১৯৫৬ - আনু মুহাম্মদ, বাংলাদেশী শিক্ষাবিদ ও সমাজকর্মী। ১৯৫৯ - সল পার্লমাটার, মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী। ১৯৬২ - মার্টিন ক্রো, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার, ধারাভাষ্যকার ও লেখক। ১৯৭০ - এমানুয়েল পতি, ফরাসি ফুটবলার। ১৯৭৬ - থিলান সামারাবীরা, শ্রীলঙ্কান ক্রিকেটার। ১৯৭৮ এড জয়েস, আইরিশ ক্রিকেটার। মেহরাব হোসেন, বাংলাদেশী ক্রিকেটার। ১৯৮৪ - থিয়াগো সিলভা, ব্রাজিলীয় ফুটবলার। মৃত্যু ৭১৬ - দামেস্কের সম্রাট সুলায়মান। ১৮২৮ - শাকা জুলু, জুলু জাতির নেতা। (জ. ১৭৮৭) ১৮৯১ - তারকনাথ গঙ্গোপাধ্যায়, ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি লেখক।(জ.৩১/১০/১৮৪৫) ১৯৫৬ - ফ্রেডেরিক সডি, ইংরেজ রসায়নবিদ। (জ. ১৮৮৭) ১৯৭০ - শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক। (জ.৩০/০৩/ ১৮৯৯) ১৯৭৪ - সৌমেন্দ্রনাথ ঠাকুর,সাম্যবাদী বাঙালি বিপ্লবী, লেখক ও চিন্তাবিদ।(জ.১৯০১) ১৯৭৯ - প্রমোদকুমার চট্টোপাধ্যায়, বাঙালি শিল্পী এবং আধ্যাত্মিক বিষয়ক লেখক। (জ. ১৮৮৫) ১৯৯১ - মারাঠি ও হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য অভিনেত্রী পদ্মশ্রী দুর্গা খোট। ১৯৯৯ - জর্জ সি. স্কট, মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। (জ. ১৯২৭) ২০০৩ - হুগো ইয়াং, ইংরেজ সাংবাদিক ও লেখক। (জ. ১৯৩৮) ২০১১ - মনসুর আলি খান পতৌদি, ভারতীয় ক্রিকেটার। (জ.০৫/০১/১৯৪১) বিভু ভট্টাচার্য, বাঙালি অভিনেতা।(জ.১৭/০৯/১৯৪৪) ২০১১-আব্দুল মান্নান তালিব (বিশিষ্ট গবেষক, সৃজনশীল লেখক, অনুবাদক, সাহিত্য সংগঠক, সম্পাদক ও ইসলামী চিন্তাবিদ। গুরু নানক দিবস স্বাধীনতা দিবস - বুলগেরিয়া ১৯০৮ সালে উসমানীয় সাম্রাজ্যের নিকট থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা দিবস - মালি ১৯৬০ সালে ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা লাভ করে। বিশ্ব গাড়িমুক্ত দিবস৷
(তথ্যসুত্র-উইকিপিডিয়া)
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.