প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ৫:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২১, ১:২৮ এ.এম
পীরগঞ্জে শাগুনি শালবনে গড়ে উঠেছে উন্মুক্ত পার্ক প্রত্যহ দর্শনার্থীর আগমন

ঠাকুরগাঁও জেলা শহর থেকে দক্ষিণে প্রায় ৩৫ কিঃমিঃ দূরে অবস্থিত ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা।পীরগঞ্জ উপজেলা শহর থেকে দক্ষিণ পূর্বে ৪কিঃমিঃপীরগঞ্জ- বোচাগঞ্জ দিনাজপুর রোডে অবস্থিত পীরগঞ্জের বিস্তৃত বনভূমি শাগুনি শালবন,নির্জন ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক উল্লাসিত কানন।
আর এই শালবন পাশে ঘেষে টাঙ্গন নাদীর সড়কের ব্রিজ ও ব্রিজের পাশেই রয়েছে রবার ড্যাম আর রবার ড্যামের দক্ষিণে কিছু দূরে রয়েছে পীরগঞ্জ দিনাজপুর গামী রেলপথের টাঙ্গন নদীর উপরে শাগুনি রেল ব্রিজ।আর এসব দেখতে ছুটে আসে নিত্যদিনে দর্শনর্থীর ভীড়।
সরেজমিনে দেখা যায়,শালবনে ঘুরতে এসে কেউ নদীতে গোসল করে,নাচানাচি আর জেলেরা নদীতে অনায়াসে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করেন।এ বিষয়ে দিনাজপুরের এক দর্শনার্থীর সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান অনেক নাম শুনেছি শাগুনি শালবনের আজ বাস্তবে দর্শনে মন ভরে গেল।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি বলেন এখানে পার্ক নির্মান হলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি হবে।তবে প্রত্যেক দিন দর্শনার্থীর আগমনে এ স্থান পার্কে পরিণত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.