প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৪:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৪, ৩:৪৪ পি.এম
মধুমেলায় ৯ম দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

যেদিকে চোখ যায় শুধু মানুষের ভিড় আর ভিড়,
মেলার দোকান গুলোতে ছিল মানুষের সমাগম। দোকানিদের বেচাকেনা খুবই ভাল হচ্ছে এই দুই দিন।
বিপত্তি ঘটেছে মেলার প্রবেশ দ্ধারে প্রশাসনের গাড়ি গুলো রাস্তার উপর রাখায় এবং ফুটপাতে দোকান বসায় মানুষের জ্যাম বেড়ে যায়।
দর্শনার্থীদের জ্যামের কারণে ১০ থেকে ১৫ জন আহত হন। পরে স্থানীয় চিকিৎসা দেওয়ায় উনারা ভাল হয়ে বাড়ি ফিরে গেছেন। মেলায় কেশবপুর নিউজ ক্লাব থেকে আগত ইমরান, মিন্টু,মাসুদ,রকি, বুলবুল উনাদের সহিত কথা বলে জানা যায় এই রকম লোকের সমাগম গত ৮ দিনে দেখা যাইনি । অনেকে ভিড় দেখে বাড়ি ফিরে গেছেন কেহ কেহ মেলায় ঢুকতে পারিনি।
দর্শনার্থীদের ভিড় ঠেকাতে প্রশাসনের কর্মতৎপরতা চোখে পড়ার মতো ছিল।
মেলায় বিশেষ আকর্ষণ ছিল খুলনা ব্যান্ডের শিল্পী জেমস অনিক। গানের তালে তালে তরুণেরা খুবই উপভোগ করেছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.